×

সারাদেশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্যোগে শীতবস্ত্র মেহেরপুরে বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উদ্যোগে শীতবস্ত্র মেহেরপুরে বিতরণ

শনিবার দুঃস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: ভোরের কাগজ

বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত জনজীবন। সব থেকে কষ্টে দিনপার করছে নিম্নবিত্তরা। এই কষ্টটা কিছুটা লাঘব করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে প্রায় পাঁচশতাধিক অসহায় ও দুঃস্থ নারীদের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন তিনি। মেহেরপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ফরহাদ হোসেন।

শীতবস্ত্র বিতরণকালে ফরহাদ হোসেন বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা খুবই কম। খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিন পার করছে। আমাদের উচিত এই দুঃসময়ে তাদের পাশে দাড়ানো। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মণ্ডল, সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা বেগম, সদর উপজেলা সভানেত্রী লতিফুন্নেছা লতা, সাধারন সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, সম্পাদিকা তহমিনা খাতুন, শহর সভানেত্রী রোকসানা কামাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App