×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:১২ পিএম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি মৌসুমের গত ৮৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৬৩৯ শিশুর প্রাণহানি ঘটল।

বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৭ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। গত ২৪ ঘণ্টায় যে ৮ শিশু মারা গেছে তাদের মধ্যে ঢাকায় ৬ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) সারাদেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন, যাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৪ জন। সব মিলিয়ে গত ৮৭ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে। এদের মধ্যে ৬৬ হাজার ৯৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৮৫৩ জনসহ এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে গিয়েছিলেন, সেই পথেই হাসিনাকে ফেরাতে চায় ভারত

যেভাবে গিয়েছিলেন, সেই পথেই হাসিনাকে ফেরাতে চায় ভারত

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

ডিসেম্বর মোকাবিলায় যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ডিসেম্বর মোকাবিলায় যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App