×

সারাদেশ

পূর্বধলায় সড়কের পাশে মিললো শিশুর মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১১:০১ এএম

পূর্বধলায় সড়কের পাশে মিললো শিশুর মরদেহ

ফাইল ছবি

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ হওয়ার একদিন পর ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার পূর্বধলা-দেওটুকোন সড়কের পাশে একটি ঝোপের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। সে স্থানীয় মর্ডান আইডিয়াল স্কুলের ছাত্র ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ সোমবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রাস্তার পাশে তার রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা সদর হাসাতালে প্রেরণ করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনিসহ নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার ফকুরুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App