×

সারাদেশ

বিনা টিকেটে রেল ভ্রমণ, ১০ হাজার টাকা মাশুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

বিনা টিকেটে রেল ভ্রমণ, ১০ হাজার টাকা মাশুল

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নিজের ভুল স্বীকার করে মাশুল জমা দিলেন বিনা টিকিটে ভ্রমণ করা এক ট্রেন যাত্রী।

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী সোহাগ হাসানের কাছে নয় হাজার ৯৯০ টাকা জমা দিয়ে রশিদ গ্রহণ করে পাপমুক্ত হন তিনি।

প্রধান বুকিং সহকারী সোহাগ হাসান জানান, শনিবার রাত সাড়ে নয়টায় হঠাৎ করে পঞ্চাশোর্ধ বয়সের এক ব্যক্তি আমার রুমে ঢুকে বলেন, তিনি বহু বছর যাবত দিনের পর দিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন। এতে তিনি খুবই অনুতপ্ত। কারণ তিনি রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন বলে মনে করছেন। এ কারণে অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় পাপমুক্ত হতে মাশুল দিতে চান। মূলত ধর্মীয় অনুভূতির কারণেই তার এই সিদ্ধান্ত বলে তিনি জানান।

ট্রেন যাত্রী আরও বলেন, যারা বিনা টিকিটে রেল ভ্রমণ করে তারা আমার ঘটনা দেখে তাদের বিবেক জাগ্রত হতে পারে বলে তিনি মনে করেন। তার কথা শোনার পর বাংলাদেশ রেলওয়ের নিয়ম বিধি মোতাবেক তার ইচ্ছা অনুযায়ী নয় হাজার ৯৯০ টাকা টিকিটের মাশুল হিসেবে গ্রহণ করি। টাকা পরিশোধের সময় তিনি তার নাম প্রকাশ করতে আগ্রহী ছিলেন না। তবে তিনি বলে গেছেন, আবারও টাকা নিয়ে এসে আরও কিছু টাকা পরিশোধ করার পর তার পরিচয় জানাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App