×

সারাদেশ

সিলেটে সোমবার পরিবহন ধর্মঘটের ডাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:২১ পিএম

সিলেটে সোমবার পরিবহন ধর্মঘটের ডাক

ফাইল ছবি

সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ আগামীকাল সোমবার থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে। আগামী মঙ্গলবার থেকে বিভাগজুড়ে এই ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।

গত ৭ ডিসেম্বর সিলেট নগরী থেকে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজনের বিরুদ্ধে ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ছাড়াও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।

রাজনের মুক্তির দাবিতে আজ রবিবার (২২ জানুয়ারি) ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি মইনুল ইসলাম। তিনি জানান, রাজনের জামিন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে বলেও জানান মইনুল।

ধর্মঘট সফলে বিকেলে নগরীতে শ্রমিকদের মাইকিং করতে দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাইযোদ্ধা সার্টিফিকেট প্রতি পিস ৫০ টাকা: উমামা

জুলাইযোদ্ধা সার্টিফিকেট প্রতি পিস ৫০ টাকা: উমামা

জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরায়েল

গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরায়েল

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App