×

সারাদেশ

সিলেট-জকিগঞ্জ রুটের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১০:১৭ পিএম

সিলেট-জকিগঞ্জ রুটে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেটের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে পরিবহন নেতারা এ ঘোষণা দেন।

এর আগে গত শনিবার রাতে সভা শেষে পরিবহন নেতারা সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। জকিগঞ্জ রুটে বিআরটিসি বাসের ‘অতিরিক্ত ট্রিপ’-এর অভিযোগ এনে এ ধর্মঘট ডাকা হয়। রবিবার বিকেল পাঁচটায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবির পলাশ। তিনি বলেন, ‘সিলেট-জকিগঞ্জ সড়কে চারটি বাস চলাচলের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় পূর্বঘোষিত সোমবারের হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় অংশ নেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App