×

সারাদেশ

পৌরসভার মর্যাদা পেলো শ্যামনগর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩ এএম

পৌরসভার মর্যাদা পেলো শ্যামনগর

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় নতুন পৌরসভা হলো শ্যামনগর। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশে শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করল। সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক শ্যামনগর পৌরসভার সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পৌরসভা গঠন প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় সুন্দরবনের পাশে অবস্থিত এ উপজেলা সদরকে ‘সি’ শ্রেণির পৌরসভার অনুমোদন দেয়া হয়।

শ্যামনগরকে পৌরসভার মর্যাদা দিয়ে উপকূলবাসির দাবি পূরণ করায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন শ্যামনগরের সাধারণ মানুষ। সরকার শ্যামনগরকে পৌরসভা ঘোষণা করলে আশায় বুক বেঁধেছিলেন মানুষ। অবশেষে সে আশা পূরণ করে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেন, উপকূলীয় এ উপজেলায় প্রথম পৌরসভা হচ্ছে শুনেছি। এখনো অফিসিয়ালি কোনো চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর পৌরসভার কার্যক্রম শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে সহিংসতা, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

গোপালগঞ্জে সহিংসতা, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

স্বামীকে নিয়ে যা বললেন এসপি জাহাঙ্গীরের স্ত্রী

স্বামীকে নিয়ে যা বললেন এসপি জাহাঙ্গীরের স্ত্রী

‘২০ সিনেমাই ফ্লপ’, পরীমনিকে অপু

‘২০ সিনেমাই ফ্লপ’, পরীমনিকে অপু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App