×

সারাদেশ

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪১ পিএম

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের কারাদণ্ড

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ট্রাক্টর মালিকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মনাকষা-বিনোদপুর আঞ্চলিক সড়কের বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ তাকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি উজিরপুর-বাবুপুর গ্রামের হাসান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানিয়েছেন, পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছে- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বনকুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় উজিরপুর সাত্তার ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App