×

সারাদেশ

শিশুর মরদেহ উদ্ধার, মা-বাবা ও দাদা-দাদি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

শিশুর মরদেহ উদ্ধার, মা-বাবা ও দাদা-দাদি আটক

ছবি: সংগৃহীত

রাজবাড়ী পাংশার বাহাদুরপুরের ডাঙ্গীপাড়া এলাকায় ৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির মা মিম, বাবা আলামিন, দাদা হাবিবুর ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ডাঙ্গীপাড়ার মিম-আলামিন দম্পতির বসতঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে অভিযোগ উঠেছে শিশুটির মা শিশুটিকে গলাটিপে হত্যা করেছে। যেকারণে শিশুটির মা-বাবা ও দাদা-দাদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App