×

সারাদেশ

শ্যামনগরে বাঘের চামড়া উদ্ধার, আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮ এএম

শ্যামনগরে বাঘের চামড়া উদ্ধার, আটক ৩

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার শ্যামনগরে এলিট ফোর্স র‌্যাবের অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে উপজেলার সুন্দরবন উপকূলীয় হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে ওই চামড়া উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় হাফিজুর রহমান (৪৩) ও তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান (২৬) ও শেখ ইসমাইল হোসেন (২৩)কে আটক করা হয়। তারা যথাক্রমে ধলপাড়া গ্রামের মৃত শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে।

জানা যায়,র‌্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। পূর্ব প্রতিশ্রতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদে ফেলে সোমবার বিক্রয়কারী চক্রের ওই সদস্যদের আটক করা হয়। এ সময় আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে চামড়া উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানি কমান্ডার গালিভ হোসেন অভিযানে নেতৃত্ব দেন । বিষয়টি নিয়ে র‌্যাব এর পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব সুত্র জানায়। সাতক্ষীরা পস্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন বলেন আমারা অফিসিয়াল ভাবে জানতে পারিনাই তবে আমাদের বনবিভাগের সদস্যরা আমাদের কে জানিয়েছেন র‍্যাব সদস্যরা একটি বাঘের চামড়া উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App