×

সারাদেশ

৭ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩ এএম

৭ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ রেলস্টেশনের আউটার এলাকায় এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাত ঘণ্টা পর আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইউসুফ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জের সঙ্গে ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার আরও জানান, উদ্ধারকারী ট্রেন দিনগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আজ ভোর সাড়ে ৬টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এগারোসিন্ধুর প্রভাতি কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছেড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

‘বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান’

‘বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান’

রংপুরে চার খুন, পুলিশের দাবি নিয়ে সন্দেহ

রংপুরে চার খুন, পুলিশের দাবি নিয়ে সন্দেহ

৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

রিজেন্ট টেক্সটাইল ৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App