×
Icon ব্রেকিং
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন; খালাস ১০

রাজধানী

রাজধানীর যেসব স্থানে বসছে নতুন ৫০ এআই ক্যামেরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

রাজধানীর যেসব স্থানে বসছে নতুন ৫০ এআই ক্যামেরা

ছবি : সংগৃহীত

ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে নতুন করে ৫০টি ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা যুক্ত ট্রাফিক সিগন্যাল বসানো হচ্ছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২টি সিগন্যাল স্থাপন করা হবে।

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেমি-অটোমেটেড ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তত্ত্বাবধানে নির্মিত এসব সিগন্যালের কয়েকটিতে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা যুক্ত করা হয়।

নতুন সিগন্যাল চালু হলে যানবাহন চলাচল, সিগন্যাল অমান্য করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এআই ক্যামেরাযুক্ত সিগন্যাল ব্যবস্থার কারণে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক চালক বলেন, এখন সিগন্যাল অমান্য করলে এআই ক্যামেরার মাধ্যমে মামলা হতে পারে—এমন একটি সতর্কতা কাজ করছে। তাঁর মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এই ব্যবস্থা প্রয়োজনীয় ও ইতিবাচক উদ্যোগ।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, নতুন ব্যবস্থাটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা সম্ভব। ফলে এটি পরিচালনার জন্য সব সময় অপারেটরের প্রয়োজন হবে না। একই সঙ্গে এটি যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যালের সময় নির্ধারণ করতে পারবে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা ট্যাবের মাধ্যমে সিগন্যালের সময় পরিবর্তন করতে পারবেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, দীর্ঘদিনের অনিয়ম থেকে মানুষকে বের করে এনে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা রাতারাতি সম্ভব নয়। তবে নতুন সিগন্যাল ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এখন পর্যন্ত এ ব্যবস্থার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো বিরোধিতা দেখা যায়নি।

তবে এআই ক্যামেরাযুক্ত ট্রাফিক সিগন্যাল নিয়ে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা পুরোপুরি ইতিবাচক নয়। বিশেষজ্ঞদের মতে, শুধু আধুনিক প্রযুক্তি স্থাপন করলেই ট্রাফিক ব্যবস্থাপনার সব সমস্যা সমাধান হবে না। সড়কে ফিটনেসবিহীন ও নিয়মবহির্ভূত যানবাহন নিয়ন্ত্রণ এবং পথচারীদের নির্ধারিত স্থানে পারাপার নিশ্চিত করাও জরুরি।

ট্রাফিক সার্জেন্ট তারিকুল বলেন, যেসব এলাকায় যত্রতত্র পথচারী পারাপার করেন কিংবা ব্যাটারিচালিত রিকশা চলাচল করে, সেখানে এআইভিত্তিক সিগন্যাল ব্যবস্থা প্রত্যাশিতভাবে কাজ করতে কিছুটা সমস্যায় পড়ে।

নতুন প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল পরিচালনার জন্য অতিরিক্ত লোকবলও নিয়োগ দেওয়া হয়েছে। ফলে প্রকল্পের পরিচালন ব্যয় বাড়ছে। পাশাপাশি নতুন ব্যবস্থাটি কার্যকরভাবে পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ উদ্দেশ্যে ট্রাফিক টেকনিক্যাল ইউনিট নামে একটি বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে এই ইউনিটের সদস্যদের আধুনিক ট্রাফিক সিগন্যাল ও এআইভিত্তিক প্রযুক্তি পরিচালনার জন্য প্রস্তুত করা হবে।

নতুন ৫০টি ইন্টারসেকশনে এআই ক্যামেরাযুক্ত সিগন্যাল চালু হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক আইন বাস্তবায়ন ও যান চলাচলে শৃঙ্খলা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রযুক্তির পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ, পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা না গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

‘বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান’

‘বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান’

রংপুরে চার খুন, পুলিশের দাবি নিয়ে সন্দেহ

রংপুরে চার খুন, পুলিশের দাবি নিয়ে সন্দেহ

৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

রিজেন্ট টেক্সটাইল ৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App