×

সারাদেশ

চট্টগ্রামে ৪০ হাজার লিটার ডিজেল ড্রেনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ এএম

চট্টগ্রামে ৪০ হাজার লিটার ডিজেল ড্রেনে

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের দুইটি ওয়াগন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এসময় একটি ওয়াগন থেকে জ্বালানি তেল ড্রেনে পড়ে আশপাশে ছড়িয়ে যেতে থাকে। এদিন রাত সাড়ে ১০টায় ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, কী পরিমাণ তেল পড়ে গেল তা জানা যায়নি। ওয়াগনটি উদ্ধারের কাজ চলছে।

জানা যায়, নগরীর গুপ্তখাল এলাকার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে সিজিপিওয়াইতে প্রবেশ করছিল ওই ট্রেনটি। ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সিজিপিওয়াইতে প্রবেশের ১৫ থেকে ২০ মিনিটের মাথায় দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, একেকটি ওয়াগনে প্রায় ৩৮ থেকে ৪০ হাজার তেল ধরে। ওয়াগনের মুখ বন্ধ থাকার কথা। কিন্তু পড়ে খুলে যাওয়ায় তেল পড়তে শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App