×

সারাদেশ

পাথরঘাটায় দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু, আহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২০ পিএম

পাথরঘাটায় দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু, আহত ২

ছবি: ভোরের কাগজ

বরগুনার পাথরঘাটা উপজেলায় ইজিবাইক ও ইটবোঝাই টমটমে মুখোমুখি সংঘর্ষে হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় বেল্লাল (২৫) ও মন্টু মিয়া (৪৫) নামে আরো দুজন গুরুতর আহত হন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেরুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া-বাইনচটকী মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

অপরদিকে, আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশ্যে বাইনচটকি যাওয়ার পথে আলিশ্যার মোর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোচালক বেলালের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App