×

সারাদেশ

বিএনপি সভাপতির পদ থেকে অব্যাহতি চান আব্দুল আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম

বিএনপি সভাপতির পদ থেকে অব্যাহতি চান আব্দুল আলী

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি চান হাজী আব্দুল আলী। সহ-সভাপতির কাছে দেয়া তার স্বাক্ষরিত পদত্যাগপত্র রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশ করেন।

পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন তিনি। ধল্লা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক এ চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভবিষ্যতে আর রাজনীতি করবেন না বলেও জানান।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফি উদ্দিন বলেন, আমার কাছে পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন আমি সেটা গ্রহণ করিনি।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেন, পদত্যাগ করতে হলে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অব্যাহতি চাইতে হবে। তাছাড়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App