×

সারাদেশ

চাটমোহরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম

চাটমোহরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টার জমি থেকে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার নলগাড়া বিলের মধ্যে লাশ উদ্ধার করা হয়। তিনি হরিপুর ইউনিয়নের মৃত সানোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ইসমাইল হোসেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে চাটমোহর থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১২৭০)। পরে সোমবার সকালে উপজেলার নলগাড়া বিল এলাকায় স্থানীয় লোকজন কাজ করতে গেলে একটি ভুট্টার জমির মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পান।

এরপর পুলিশে খবর দিলে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিনসহ পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্ত্রী মাহমুদা খাতুন লাশটি ইসমাইলের বলে শনাক্ত করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায় পুলিশ। অজ্ঞাত দুর্বত্তরা ইসমাইলকে হত্যা করে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

ব্রাজিলের নেতৃত্ব পেলেন রাফিনিয়া, নেপথ্যে বিশেষ সিদ্ধান্ত

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App