×

সারাদেশ

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১২:১১ পিএম

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ

ছবি: ভোরের কাগজ

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩ এ স্কুল ফিডিং প্রোগ্রামের অংশ হিসেবে বুধবার (১ মার্চ) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতাল।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভা. ভবেন বাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিমের সাদা অংশটুকু উচ্চ মানের জৈব আমিষ, আর কুসুমে স্নেহ পদার্থ, লৌহ ও ভিটামিন উল্লেখযোগ্য পরিমাণে থাকে। সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় গড়নে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর। কেননা ডিমে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে। তাই প্রতিদিন কমপক্ষে একটি ডিম খাওয়ার ব্যাপারে সকলকেই উৎসাহ দিতে আহ্বান করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা খাতুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, ভ্যাটেনারী সার্জন ডা. মো.শওকত আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো.আব্দুস সালাম, উপসহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মানিক সাহা, সাংবাদিক মিয়া রাকিবুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App