×

সারাদেশ

ঘাতক ট্রাক কেড়ে নিলো মায়া হরিণের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০১:২৫ পিএম

ঘাতক ট্রাক কেড়ে নিলো মায়া হরিণের প্রাণ

ছবি: সংগৃহীত

বালু বাহি ট্রাক চাপায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে লোকালয়ে আসা একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা খাদ্য সংকটের কারণেই লোকালয়ে আসে হরিণটি। আর দ্রুত গতিতে চলা ট্রাকের নিচে চাপা পড়ে এটি মারা গেছে।

রবিবার সকালে সাতছড়ি উদ্যানের সড়কের পাশে হরিণটিকে পড়ে থাকতে দেখা যায়। এদিকে, কিছুক্ষণ হরিণটি রাস্তায় পড়ে থাকলেও পরবর্তীতে বন বিভাগের লোকজন সেটিকে নিয়ে যায়। তবে তারা কোথায় সেটিকে নিয়ে গেছে বা কি করছে সে সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে সড়ক থাকায় এবং হরিণটি বন থেকে রাস্তা অতিক্রম করার সময় ট্রাক চাপায় এর মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App