×

সারাদেশ

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন পানিসম্পদ মন্ত্রণালয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৩:৩১ পিএম

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন পানিসম্পদ মন্ত্রণালয়ের

ছবি: ভোরের কাগজ

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন পানিসম্পদ মন্ত্রণালয়ের
শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন পানিসম্পদ মন্ত্রণালয়ের

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে ত্রুটিপূর্ণ বাঁধ চিহ্নিত করে দ্রুত পিআইসি কমিটির লোকজনদেরকে মেরামতের নির্মাণের নির্দেশ প্রদান করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধি দলের কর্মকর্তাবৃন্দ।

এরআগে গত শনিবার সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান দ্রত এবং ৭ মার্চ এর মধ্যেই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। কাজের গতি দ্রুত বৃদ্ধি ও কাজের তদারকির জন্য সোমবার সকাল থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের তিন জন উচ্চ পদস্থ কর্মকর্তা জেলার শান্তিগঞ্জ, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এসএম সরওয়ার কামাল, শাহ ইয়ামিন উল ইসলাম, মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম সহ স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি ৯০ শতাংশ শেষ হয়েছে। সুনামগঞ্জে এবার ২০৩ কোটি টাকা ব্যয়ে ১০৭৮টি প্রকল্পের মাধ্যমে ৭৩৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। এই পর্যন্ত বরাদ্দ ছাড় হয়েছে ১০০ কোটি টাকা। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে শুরু হওয়া কাজ শেষ হবার নির্দেশনা আছে ২৮ ফেব্রয়ারিতে। গেল ১৫ ফেব্রয়ারি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম কাজের অগ্রগতি দেখে মেয়াদ বর্ধিত করে ২৮ ফেব্রয়ারি’র স্থলে ৭ মার্চ পর্যন্ত বর্ধিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোটার স্থানান্তর নিয়ে ইসির চিঠি

ভোটার স্থানান্তর নিয়ে ইসির চিঠি

প্রধানমন্ত্রী-গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

প্রধানমন্ত্রী-গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App