×

সারাদেশ

কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৮:২৩ পিএম

কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসহাক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের বরগুনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইসহাক গাবুয়া গ্রামের মৃত জেন্নাত আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ে ইসহাক হাওলাদার তার পালিত ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App