×

সারাদেশ

পূর্বধলায় ঝড়-শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০১:৫৫ পিএম

পূর্বধলায় ঝড়-শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

ছবি: তিলক রায় টুলু পূর্বধলা (নেত্রকোনো)

পূর্বধলায় চৈত্রের প্রথম ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি গাছপালা রবি শষ্যের ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ভোর রাত ৪টার দিকে মসুলধারে বৃষ্টিপাত শুরু হয় এরং এরপর পর শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যায় এতে রবিশস্য ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

ঝড়ে উপজেলার গোহালাকান্দা, খালশাউর, নারান্দিয়া, বিশকাকুনি ইউনিয়নসহ ১১টি ইউনিয়নের কমবেশি ক্ষতি সাধিত হয়েছে।

[caption id="attachment_418635" align="alignnone" width="1091"] ছবি: তিলক রায় টুলু পূর্বধলা (নেত্রকোনো)[/caption] শালদিঘা গ্রামের কৃষক হুমায়ুন কবির জানান, চৈত্রের প্রথম ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ধান ক্ষেতগুলো শুয়ে পড়েছে। আধাাপাঁকা ধান ক্ষেতগুলো কাটার কোন সুযোগ নেই।

মাসকান্দা গ্রামের নজরুল ইসলাম জানান প্রায় ২০ মিনিট স্থায়ী শিলা বৃষ্টির কারণে রবিশস্য, উঠতি ধান ক্ষেতগুলো শুয়ে পড়েছে ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ফজল জানান, গোহালাকান্দা ইউনিয়নের প্রতিটি গ্রামে শিলা বৃষ্টির কারণে রবিশস্য ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাছাড়া শালদিঘা হামিদপুর ও কামালপুর গ্রামে গাছপালা ও ঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া খলিশাউর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে বেশ কয়েকটি আধাপাঁকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। [caption id="attachment_418636" align="alignnone" width="1127"] ছবি: তিলক রায় টুলু পূর্বধলা (নেত্রকোনো)[/caption]

পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান গতকাল (মঙ্গলবার) রাতে ঝড় ও শিলাবৃষ্টির ফলে উপজেলার তিনটি ইউনিয়ন নারান্দিয়া, খলিশাউর ও গোহালাকান্দা ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এর মধ্যে খলিশাউর ইউনিয়নের প্রতাপপুর, মাসকান্দা ও হাফানিয়া গ্রামে ফসলের বেশি ক্ষতি সাধিত হয়েছে।

তিনি আরো জানান ক্ষতিগ্রস্থ এলাকাগুলি আমরা জরিপ করছি। জরিপ শেষে বলা যাবে কি পরিমান ক্ষতি হয়েছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স জানান, ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করছে। পরে বিস্তারিত বলা যাবে কি পরিমান ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App