×

সারাদেশ

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫ টন আম বিনষ্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:৪১ পিএম

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫ টন আম বিনষ্ট

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার দেবহাটায় রাসায়নিক মেশানো পাঁচ টন অপরিপক্ক আম জব্দের পর বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার সময় দেবহাটা শহীদ মিনারের সামনে ফুটবল মাঠে প্রকাশ্যে এসব রাসায়নিক মেশানো জব্দকৃত আম গাড়ির চাকায় পিষে বিনষ্ট করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এরআগে ভোররাতে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের গাজীরহাট এলাকায় ব্যারিকেড দিয়ে এসব অপরিপক্ক আম বোঝাই দুটি পিকআপ আটক করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত গ্রামপুলিশরা। পরে সেগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

আম বহনকারী পিকআপের চালকরা জানান, কালিগঞ্জ থেকে কয়েকজন অসাধু ব্যবসায়ী এসব রাসায়নিক মেশানো অপরিপক্ক আম পিকআপে করে জামালপুরে পাঠাচ্ছিলেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্ধারিত সময়ের আগেই অসাধু ব্যবসায়ীরা গাছ থেকে আম ভেঙে তা পাকানোর জন্য রাসায়নিক মিশিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করছে। গত কয়েকদিনে অন্তত ২০ টন রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ ও বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের নজর এড়াতে এসব ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করছে। সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ফরহাদ হোসেন নীলয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App