×

সারাদেশ

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহলে ৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১২:২৬ পিএম

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহলে ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচজন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

মৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১) ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, রাতে জেলার বিভিন্ন স্থানে অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের তিনজন মারা যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App