×

সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৮:৪৮ পিএম

পাওনা টাকা চাওয়ায় আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
পাওনা টাকা চাওয়ায় আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা ১৮০ টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাসিব শেখ ওরফে রমজান (২৪) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত হাসিব শেখ ওই এলাকার সিরাজ শেখের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, হাসিব শেখ উপজেলার ভাটপাড়া বাজারের একজন হোটেল ব্যবসায়ী। ঘটনার দিন ওই একই এলাকার গাউস শেখ নামে এক ব্যক্তি তার দোকানে সকালের নাস্তা খেতে আসে। নাস্তা খেয়ে গাউস শেখ টাকা না দিয়ে দোকান থেকে বের হয়ে যায়। এসময় দোকানদার হাসিব শেখ করোনাকালীন সময়ের পূর্বের পাওনা ১৮০ টাকাসহ সকালের নাস্তার টাকা চায়। কিন্তু লোকজনের মধ্যে পাওনা টাকা চাওয়ায় দোকানের মধ্যেই গাউস শেখ ক্ষিপ্ত হয়ে হাসিব শেখের ওপর হামলা চালায়। পরে পাশে থাকা গাউস শেখের মামা আনিচ শেখ এসেও হাসিব শেখের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় হাসিব শেখের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে বাজারের অন্যান্য লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত গাউস শেখের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের জানান, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App