×

সারাদেশ

ভারতে আটকা নৌযান রাফসান বিজিবির কাছে হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৯:২২ পিএম

ভারতে আটকা নৌযান রাফসান বিজিবির কাছে হস্তান্তর

ছবি: ভোরের কাগজ

ভারতীয় জল সীমায় দুর্ঘটনা কবলিত বাংলাদেশি নৌযান এমভি রাফসান হাবিব-৩-এর (এম নং-০১-১২৮০) নয়জন নাবিককে নীলডুমুর বিজিবির সহায়তায় প্রত্যাবাসন করা হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ হতে ভারতে গমনকারী নৌযান এনডি রাফসান হাবিব-৩-সহ নয়জন নাবিক ভারতীয় জল সীমায় দুর্ঘটনা কবলিত হয়। পরবর্তীতে দুর্ঘটনা কবলিত নৌযানটি তার নয়জন নাবিকসহ গত ২৪ ফেব্রুয়ারি হতে তিন মাস ভারতীয় জল সীমার ভেতরে হেমনগর কোস্টাল পুলিশের তত্ত্ববধায়নে পরিবার হতে বিচ্ছিন্ন থেকে মানবেতর জীবনযাপন করে। এ ঘটনা সম্পর্কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবগত হওয়ায় অনতিবিলম্বে দুর্ঘটনা কবলিত নৌযানটি সহ নাবিকদের দেশে প্রত্যাবাসনের জন্য বিজিবি পরবর্তী কার্যক্রম শুরু করে।

এরই পরিপ্রেক্ষিতে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের সার্বিক দিক নির্দেশনায় নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) সার্বিক প্রচেষ্টায় বিএসএফ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন করে শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় কাচিকাঠি খাল দিয়ে দূর্ঘটনা কবলিত নয়জন নাবিকসহ নৌযানটি এমডি রাফসান হাবিব-৩ অন্য একটি জাহাজের সহায়তায় টোয়েংয়ের মাধ্যমে প্রত্যাবাসন সম্পন্ন করা হয়। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক ভারতে আটকে থাকা এই নাবিকদের যথাযথ খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সার্বিক সহায়তায় নৌযানটি এমভি রাফসান হাবিব-৩, নয়জন নাবিকসহ আনুষ্ঠানিকভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App