×

সারাদেশ

৩০ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১০:২৫ পিএম

৩০ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার এবং রেললাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক। তিনি বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারকাজ শেষ করার পর রেললাইন মেরামত, স্লিপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামুখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধারকাজ চলাকালে আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে, দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ছবিতে আজকের লংমার্চ

ছবিতে আজকের লংমার্চ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

এক্সপ্রেসওয়েতে মরদেহ মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বদলে যাচ্ছে মানচিত্র

বদলে যাচ্ছে মানচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App