×

সারাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৪:২০ পিএম

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ছবি: পঞ্চগড় ও তেতুঁলিয়া প্রতিনিধি

ঈদুল ফিতরের টানা ১০দিন বন্ধ থাকার পর চার দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর সচল হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরটির (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানীর কার্যক্রম চালু হয়েছে।

সকালে বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটিসহ পবিত্র শবে-ই কদর ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে ১০দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে পাসপোর্ট ও ভিসাধারী ইমিগ্রেশনের লোকপারাপার স্বাভাবিক ছিল। শনিবার সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শনিবার সকাল থেকে চালু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীপারাপার স্বাভাবিক ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গাচড়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে কারণ দর্শানোর নোটিশ

গঙ্গাচড়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে কারণ দর্শানোর নোটিশ

নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

আইসিসির সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল

আইসিসির সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল

কর্মী নিয়োগে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত প্রতিমন্ত্রীর

কর্মী নিয়োগে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত প্রতিমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App