×

সারাদেশ

রাজবাড়ীতে পড়লো ৫ কেজি শিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০১:১২ পিএম

রাজবাড়ীতে পড়লো ৫ কেজি শিলা

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে পাঁচ কেজি ওজনের একটি শিলা পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বিশাল আকৃতির শিলাটি পড়ে।

স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়। কিছু সময় পর হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশাল আকৃতির একটি শিলা পড়ে। যার ওজন প্রায় পাঁচ কেজি। এতবড় শিলা স্থানীয়রা আগে কখনোই দেখেননি। শিলাটি দেখে তারা অবাক হয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি আমি শোনার পর কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা সে‌টি শিলা বলেই নিশ্চিত করেছেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সা‌দিক চৌধুরী বলেন, বিষয়‌টি শুনেছি। তবে কেউ আমার কাছে ওই শিলা নি‌য়ে আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App