×

সারাদেশ

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৪:০৮ পিএম

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মো. জহিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে নকিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল পেশায় কাপড় ব্যবসায়ী। সে নকিপুর গ্রামের আতিয়ার রহমান ওরফে দুনু গাজীর ছেলে।

পারিবারিক সূত্র মতে, দুপুরে প্রবল বৃষ্টির পর ছাদের পানি নিষ্কাশনের সময় অসাবধানবশত বিদ্যুতের মেইনতারের সঙ্গে স্পর্শে ছিটকে নিচে পড়ে গুরতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সিরাজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। এতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App