×

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ২৭ হাজার ইয়াবা-হেরোইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:১৮ এএম

শিবগঞ্জ সীমান্তে ২৭ হাজার ইয়াবা-হেরোইন

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ও এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে ৫৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রাত সাড়ে নয়টার দিকে অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া আমবাগানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় পাঁচজন চোরাকারবারী ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ২৭ হাজার পিস ইয়াবা ও এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App