×

সারাদেশ

ঈশ্বরদীতে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৪:৪১ পিএম

ঈশ্বরদীতে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সাব্বির হোসেন (২৭) নামে আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলা সদরের মশুরিয়াপাড়া এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাব্বির কুড়িগ্রাম রাজারহাট উপজেলার দীনা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি তিন দিন আগে ঈশ্বরদী আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরিতে যোগদান করেন।

পুলিশ জানায়, সাব্বির প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমাতে যান। এরপর তিনি ঘর থেকে বের হননি। সকালে সহকর্মীরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সংবাদ পেয়ে সকালেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App