×

পাকিস্তান

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৩৯ পিএম

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যান দিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৪ জুলাই) সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় ১২ সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। খবর রয়টার্সের।

আফগান সীমান্তবর্তী টাংক জেলায় একটি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা চৌকির দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়ে জঙ্গিরা বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি চৌকির বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালাবান পাকিস্তান (টিটিপি)। তাদের দাবি, এই হামলায় চারজন আত্মঘাতী বোমারু অংশ নিয়েছিল।

পাকিস্তান সরকারকে উৎখাত করে নিজেদের কঠোর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে টিটিপি। ইসলামাবাদের অভিযোগ, এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা আফগানিস্তানের নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলার প্রশিক্ষণ ও পরিকল্পনা করে থাকে।

তবে কাবুলের তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, আফগান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App