×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৯:৩১ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে দুষ্কৃতকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা দুষ্কৃতকারী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৫ মে) দুপুরে ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

তিনি বলেন, ক্যাম্প-১৭ তে দুপুরে একদল দুষ্কৃতকারী অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছুঁড়ে। সরকারি সম্পদ রক্ষা ও আত্নরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়।

এ ঘটনায় দুষ্কৃতকারী দুজন গ্রেপ্তার করা হয়। তারা হলো ক্যাম্প-১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।

ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App