×

সারাদেশ

মেহেরপুরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০২:১৮ পিএম

মেহেরপুরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

ছবি: মেহেরপুর প্রতিনিধি

দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া শাওন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাাফ আলীর ছেলে। একই সাথে শাওনের পিছনে চড়ে থাকা সৌরভ নামের আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শোলামারী গ্রামের বাসিন্দা সেলিম রেজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোলমারী গ্রাম থেকে মেহেরপুরের দিকে মোটরসাইকেলযোগে শাওন ও তার বন্ধু সৌরভ যাচ্ছিল। তেরঘরিয়া বিলের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে থাকা এক শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারে ধাক্কা মারে শাওন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসকরা শাওনকে রাজশাহী রেফার্ড করে। পরে রাজশাহীর যাওয়ার পথে পাবনায় তার মৃত্যু হয়। আহত সৌরভ মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App