×

সারাদেশ

কুমিল্লায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে জামায়াত কর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৫:৫৮ পিএম

কুমিল্লায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে জামায়াত কর্মীরা

ছবি: সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

কুমিল্লায় মাদ্রাসা দখল, মাদকসেবনের ভিডিও প্রকাশসহ রাজনৈতিক বিরোধের জের ধরে মো. এনামুল হক (৩২) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে-জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষ জামায়াত-শিবির নেতার কাজী জহির বাহিনী।

শুক্রবার (১৯ মে) জুম্মা নামাজের পর সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচর এলাকায় মসজিদ থেকে ফেরার পথিমধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল বলেন- জামায়াতশিবির নেতা কাজী জহির বাহিনী দীর্ঘদিন ধরে দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী এনামুলের প্রতিষ্ঠিত মাদ্রাসাটি দখলের চেষ্টা করছে। গত কয়েকদিন আগে কাজী জহির গংরা এলাকায় মাদক সেবনের আড্ডার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে। আর তাদের সাথে রাজনৈতিক বিরোধও আছে। মাদকের প্রতিবাদ করায় জুম্মার নামাজের পর কাজী জহিরসহ তার দলের অনুসারীরা দা-ছুরি নিয়ে অর্তকিতভাবে কুপিয়ে এনামুলের গলায় হাতসহ পুরো শরীরের আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এনামুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মাহমুফ জানায়- কাজী জহিরের ছেলে আওলাদসহ কয়েকজন কাজি বাড়ি এলাকায় হামলা চালায়। এ ঘটনায় এনামুলের চাচাতো ভাই-বোন দুজন কুমেক হাসপাতালে নেয়া হয়েছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার, কামরান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেই সাথে হত্যার ঘটনা তদন্ত করে ঘটনার সাথে সম্পৃক্তকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করবে পুলিশ।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App