×

সারাদেশ

স্কুলের শিক্ষার্থীদের মাঝে ডিম-দুধ বিতরণের প্রস্তাব ডেপুটি স্পিকারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:৫২ পিএম

স্কুলের শিক্ষার্থীদের মাঝে ডিম-দুধ বিতরণের প্রস্তাব ডেপুটি স্পিকারের

বুধবার বেড়ায় দুধ ও ডিম বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের পুষ্টি চাহিদা পূরণে প্রানিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। দেশীয় প্রাণিজ উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে খাদ্য ও পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে, একইসাথে জনগণের বেকারত্ব দূর ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। পুষ্টির চাহিদা পূরণে পাইলট প্রকল্প হিসেবে সরকারের পক্ষ থেকে ইতোমধ‌্যে সারাদেশে তিনশত প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করার উদ‌্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা যেতে পারে।

বুধবার (২৪ মে) বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে "ছাগল ও ভেড়া বিতরণ-২০২৩" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতি সফল করার জন‌্য সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হচ্ছে। আপনারা এগুলো বিক্রি না করে প্রতিপালন করবেন। এগুলো থেকে দুধ আসবে এবং এগুলোর বংশ বিস্তার হবে। এভাবে ধীরে ধীরে ছাগল ও ভেড়ার খামারে পরিণত হবে এবং একইসাথে আপনারা সাবলম্বী হবেন।

মো. শামসুল হক টুকু বলেন, সাবলম্বী হওয়ার জন‌্য শুধু চাকরির পিছনে ছুটলে হবে না। খামার দিয়ে, পশুপালন করে অন্যকে চাকরি দেয়ার মত উদ্যোক্তা তৈরি করতে হবে। যার যে বিষয়ে দক্ষতা আছে সরকার সে বিষয়ে উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহায়তা দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমাদের উচিত শুধু শ্রম দেয়া ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করা। সব ধরণের কাজের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর আলীর সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বেড়া উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মিজানুর রহমান, বেড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক ও শায়লা শারমিন ইতিসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App