×

সারাদেশ

কুমিল্লায় বাসচাপায় ভাইবোনসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৬:৫৪ পিএম

কুমিল্লায় বাসচাপায় ভাইবোনসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন ভাইবোন। এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) দুপুর একটার দিকে ঢাকা-চাঁদপুর আঞ্চলিক সড়কের দাউদকান্দি উপজেলার কবিচন্দ্রদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়- দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের আল আমিন (৩৬), তার বড় বোন একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী সালেহা বেগম (৪৬) ও চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোহানা আক্তার (৩২)।

এতে আহতরা হলেন অটোরিকশা চালক দাউদকান্দির তিনপাড়া গ্রামের শান্ত মিয়া, আফারকান্দা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান, তার স্ত্রী রীনা আক্তার, শিশু নুসরাত ও একই গ্রামের রোকসানা আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App