×

সারাদেশ

নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৯:৩৩ পিএম

নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

নবীগঞ্জ থানা, হবিগঞ্জ। ফাইল ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মো. সালাম মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় মাছের আড়তের পাশের একটি পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। মো. সালাম মিয়া পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সাকুয়া বাজারের একটি মুদি দোকান থেকে মো. সালাম মিয়া রশি কেনেন ও রশি হাতে বাজারে কিছু সময় পার করেন। রাতে স্থানীয় লোকজন সালাম মিয়াকে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশের খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনা স্কুলে পৌঁছে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর রহস্য খোলাসা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App