×

সারাদেশ

ফেনীতে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৯:০১ এএম

ফেনীতে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

ফাইল ছবি

ফেনীর ছনুয়া ইউনিয়নের কাজিরদিঘী এলাকায় কাভার্ডভ্যানের পেছন পিকআপের ধাক্কায় দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুন) ভোর ৫টার দিকে ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের কাজিরদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

জানা যায়, আজ ভোরে চট্টগ্রাম থেকে এক দম্পতি বাসার মালামাল নিয়ে পিকআপে কুমিল্লায় যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের কাজিরদিঘী নামক স্থানে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় তাদের মালামাল বহনকারী পিকআপটি। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

নিহতরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার সুবারামপুর এলাকার মো. শিমুল (৩০), তার স্ত্রী ইয়াসমিন (২০) ও কুমিল্লার বুড়িচং উপজেলায় পিকআপ ভ্যানচালক আবু সাঈদ (২৯)।

ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি

পদত্যাগ করতে যাচ্ছেন ফিফা সভাপতি

হামের ধরন বদলায়নি, বেশি আক্রান্ত ৯ মাসের কম বয়সিরা

আইসিডিডিআর,বি হামের ধরন বদলায়নি, বেশি আক্রান্ত ৯ মাসের কম বয়সিরা

ঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

ঢাবিতে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

মিয়ানমার থেকে পাইপলাইন দিয়ে গ্যাস আনতে চায় সরকার

মিয়ানমার থেকে পাইপলাইন দিয়ে গ্যাস আনতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App