×

সারাদেশ

গাইবান্ধায় পুলিশের ম্যাগাজিন বার্তার মোড়ক উন্মোচন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৮:৪৬ পিএম

গাইবান্ধায় পুলিশের ম্যাগাজিন বার্তার মোড়ক উন্মোচন

ছবি: আশরাফুজ্জামান, গাইবান্ধা

সাফল্য ব্যর্থতার তিন মাসের খতিয়ানমুলক বিশেষ ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তার মোড়ক উন্মোচন করেছেন গাইবান্ধার সাহিত্যানুরাগী পুলিশ সুপার মো. কামাল হোসেন ৷

রবিবার (৪ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার বিগত তিন মাসের জেলা পুলিশের সাফল্য ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি বিশেষ এ ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন ৷

ম্যাগাজিনটির প্রধান সম্পাদক পুলিশ সুপার মো. কামাল হোসেন তার বক্তব্যে বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকেই জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি একটি সুষ্ঠু উপ-নির্বাচন করতে সক্ষম হয়েছি ৷

তিনি আরো বলেন, ‘পুলিশ বার্তা ম্যাগাজিন প্রকাশনায় পরবর্তীতে স্থান পাবে জেলার প্রাবন্ধিক, লেখক, সাহিত্যিক, কবিদের লেখা ও অভিজ্ঞতা।’

মোড়ক উন্মোচক অনুষ্ঠানে লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম বলেন, বই জ্ঞানের বাতিঘর। এমন প্রকাশনা জেলা পুলিশকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আব্দুল্লাহ আল মামুন, মো. ইব্রাহীম ও গাইবান্ধা জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App