×

সারাদেশ

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ১৪ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৮:৪৭ এএম

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ১৪ জনের প্রাণহানি

ছবি: ভোরের কাগজ

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে মালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।

বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১১জন মারা যান।

খবর পেয়ে ফায়ারসার্ভিস ও দক্ষিণসুরমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি ৫ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা। তবে তাতক্ষণিকভাবে কারো নাম পরিচয় তিনি জানাতে পারেননি।

ফায়ার সার্ভিস সিলেটের উপ পরিচালক মো. মনিরুজ্জামান জানান, মালবাহী একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। এতে দুর্ঘটনাস্থলের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে পুলিশি তৎপরতায় যানচলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App