×

সারাদেশ

২৭ ঘণ্টা পর সচল হলো আখাউড়া ইমিগ্রেশনের সার্ভার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৭:৪৬ পিএম

২৭ ঘণ্টা পর সচল হলো আখাউড়া ইমিগ্রেশনের সার্ভার

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার ২৭ ঘণ্টা পর সচল হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল ১১টার দিকে সার্ভার সচল হয়। এর আগে বৃহস্পতিবার সকালে সার্ভারে ত্রুটি দেখা দিলে সাময়িক সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করে সংশ্লিষ্টরা।

জানা গেছে, আখাউড়া ইমিগ্রেশন অফিসে তিনটি কম্পিউটার ডেস্ক রয়েছে। এর মধ্যে দুটি ডেস্কে বহিঃগমন ও একটিতে আগমনী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল আটটার দিকে সার্ভারে জটিলতা দেখা দিলে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় ভারত-বাংলাদেশগামী শত শত যাত্রী আটকা পরে। এতে নারী-শিশু সহ রোগী ভোগান্তি চরম রূপ পরিগ্রহ করে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পরে যাত্রীরা। ইমিগ্রেশন এলাকাটি ছোট হওয়ায় বসার পর্যাপ্ত জায়গা না থাকায় শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় বেশি। পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে রাতেই ইঞ্জিনিয়ার এসে সার্ভার মেরামতের কাজ শুরু করে।

আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্ভারে জটিলতার বিষয়টি জানালে রাতেই ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে কাজ শুরু করে। শুক্রবার সকাল ১১টার দিকে সার্ভার সচল হয়।

উল্লেখ্য, আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে সাত শতাধিক যাত্রী আসা-যাওয়া করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App