×

সারাদেশ

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৩:৩৪ পিএম

রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুর ১২ টার দিকে পৌরসভার মেয়রের কার্যলয়ে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল হক। তিনি মোট ৫৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩৮৩ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৩৮ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১ লাখ ৩৩ হাজার ২১৬ টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকা ও এর ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকা। তাছাড়া মূলধনী হিসাব ৮০ লাখ টাকা মূলধনী ব্যয় ৮০ লাখ টাকা।

সাংবাদিকদের প্রশ্নে রহনপুর পৌরসভার মতিউর রহমান চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়য় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা পারভীনসহ রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রমুখ। এছাড়া স্থানীয় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App