×

সারাদেশ

মুজিবনগর সরকারের আদর্শ নিয়ে এগোতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম

মুজিবনগর সরকারের আদর্শ নিয়ে এগোতে হবে

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের অপরাধমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও শতভাগ শিক্ষিত জাতি তৈরির লক্ষ্যে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়। মুজিবনগর সরকারের আদর্শ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।

আজ শনিবার (১ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, আ কা ম সরওয়ার জাহান বাদশা, এমপি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান।

অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ শিষ্টাচার বহির্ভূত - জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনায় ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর উদ্যোগে সর্বহারাদের কবল থেকে মুক্ত করা হয়। এই এলাকায় মানুষের মধ্যে এখন নিরাপত্তা ফিরে এসেছে। মানুষ দিন ও রাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। স্কুল ও কলেজ নির্মিত হয়েছে এবং ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুৎ। প্রধানমন্ত্রী দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়েছেন। এই দেশকে উন্নত ও স্মার্ট হিসেবে এগিয়ে নিতে হলে বর্তমান শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার বলেন, দেশে যথাসময়ে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে। নির্বাচনে সবার অংশগ্রহণ করা উচিৎ। নির্বাচন কমিশনের অধীনে সংবিধানসম্মতভাবে অনুষ্ঠিত নির্বাচনে ভোটে জয়লাভ করাই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অপর দেশের হস্তক্ষেপ করা শিষ্টাচার বহির্ভুত। বিদেশি শক্তি নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা। জনগনের ভোটই ক্ষমতা নির্ধারন করবে।

এরপর ডেপুটি স্পিকার ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো. রাফিউল আলম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনীর উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু, জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাছ উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App