×

সারাদেশ

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১১:০২ এএম

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ৫

নারায়ণগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, আলমগীর হোসেন (৩২), হৃদয় খান (৩০), ইসমাইল (৩০), ইলিয়াছ (১৭) ও শাকিব (২৩)।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি আহত আলমগীর হোসেন জানান, তিনি রূপগঞ্জের চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডে থাকেন। স্থানীয় রাজনীতি করেন তিনি। গতকাল (শুক্রবার) চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী মিছিল করেন তারা। মিছিলের পর এলাকায় তিনটি মাদকের স্পট বন্ধ করে দেন।

তিনি জানান, এর বিরোধিতা করে রাতে স্থানীয় শমসের মেম্বার তাদেরকে তলব করেন। সেজন্য ১০ থেকে ১৫ জন মিলে শমসের মেম্বারের সাথে দেখা করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তায় অন্ধকার থেকে শমসেরের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ আহত হন।

স্বজনরা জানান, আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শনিবার ভোরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত আলমগীরকে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App