×

সারাদেশ

পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হাঙ্গরের শুটকি জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৫:৪৯ পিএম

পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হাঙ্গরের শুটকি জব্দ

ছবি: ভোরের কাগজ

বরগুনার পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হাঙ্গরের শুটকি জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

রবিবার (২০ আগস্ট) দুপুর ১২ টার পরে বরগুনার পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ড পাথরঘাটা খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে ঐ এলাকায় একটি শুটকি পল্লী থেকে ২০ হাজার কেজি (৫০০ মন) নিষিদ্ধ হাঙ্গর মাছ জব্দ করে, যার বাজার মূল্য ৫ কোটি।

পাথরঘাটা স্টেশান কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল বলেন, অবৈধ হাঙ্গর মাছ উদ্ধারের সময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হাঙ্গর মাছের শুটকি পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা মোঃ মহিবুর রহমান এর উপস্থিতিতে বন বিভাগের নিকট হস্তান্তর করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার অবৈধ হাঙ্গরের সুটকি উদ্ধারের খবর পাওয়া যায়। স্বার্থন্বেশ্বী একটি মহল এত অভিযানের পরেও এই পথ থেকে ফিরে আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

তাহসিফের মৃত্যু নিয়ে বাবার বক্তব্যে উঠে এলো যেসব তথ্য

তাহসিফের মৃত্যু নিয়ে বাবার বক্তব্যে উঠে এলো যেসব তথ্য

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, কে এগিয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App