×

সারাদেশ

নিখোঁজের পর ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ এএম

নিখোঁজের পর ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর মা ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানা পুলিশ।

মৃতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৩৪)। দুই ছেলের মধ্যে একজনের নাম সিফাতুল (৬) ও আরেকজনের নাম শাওন (৭)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে দুই সন্তানসহ নাসিমা বেগম নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। পরে বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে তাদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App