×

শিক্ষা

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

প্রতীকী ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি। এ ছাড়া সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি এবং বিদেশে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

এনটিআরসিএ ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা ডাকসুর

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App