×

ক্যাম্পাস

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

দাঁড়িপাল্লায় ৭১ ও ২৪ চিত্রকর্ম নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন শিল্পী

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি শিল্পকর্মকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিতর্কের পর শিল্পকর্মটির ব্যাখ্যা দিয়েছেন এর শিল্পী ও বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দীপ্ত দিপন দেবনাথ।

সোমবার (১০ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে থাকা একটি চিত্রকর্মে দেখা যায়, একটি হাতের মুষ্টিতে দাঁড়িপাল্লা ধরা রয়েছে। দাঁড়িপাল্লার এক পাশে লাল রঙে ‘৭১’ এবং অপর পাশে কালচে রঙে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাশটি কিছুটা নিচের দিকে ঝুঁকে থাকায় অনেকেই এর ভিন্ন ব্যাখ্যা করছেন।

চিত্রকর্মটি প্রদর্শনীতে আসার পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। একপর্যায়ে শিল্পী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে লিখিত ব্যাখ্যা দেন।

লিখিত ব্যাখ্যায় দীপ্ত দিপন দেবনাথ বলেন, চিত্রকর্মটিতে দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা হয়েছে। ‘২৪’ লেখা পাশটি নিচের দিকে থাকায় অনেকে মনে করছেন, তিনি ১৯৭১ সালের তুলনায় ২০২৪ সালকে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে শিল্পীর দাবি, তার কাজের মূল বক্তব্য এমন নয়।

দাঁড়িপাল্লার প্রতীকী ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, এখানে দাঁড়িপাল্লা দিয়ে ওজন মাপার বিষয়টি বোঝানো হয়নি। বরং এমন একটি গোষ্ঠীকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে, যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি এবং নিজেদের স্বার্থে ২০২৪ সালকে ১৯৭১ সালের চেয়ে বড় করে দেখাতে চায়।

শিল্পীর ভাষ্য অনুযায়ী, ‘৭১’ লেখা অংশে শুধু সংখ্যাটি রাখা হয়েছে, কারণ তার কাছে ১৯৭১ সালের গুরুত্ব আলাদাভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। অন্যদিকে ‘২৪’ লেখা অংশের সঙ্গে ইট-পাথরের টুকরা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতাকে প্রতীকীভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে তিনি ব্যাখ্যা করেন।

দীপ্ত দিপন দেবনাথ আরও বলেন, তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে নন। বরং যারা ২০২৪ সালকে ১৯৭১ সালের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে চান, তার শিল্পকর্মটি তাদের অবস্থানের বিরুদ্ধেই করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, শিল্পকর্মটি নিয়ে তিনি শিল্পীর একটি লিখিত ব্যাখ্যা পেয়েছেন। সেখানে শিল্পী নিজের শিল্পকর্মের বক্তব্য ও উদ্দেশ্য তুলে ধরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App