×

ফুটবল

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

ছবি : সংগৃহীত

ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষ বিদায়ের সময় রোসারিও বিমানবন্দরের আকাশসীমায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর অভিযোগে এক সংবাদকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি যাত্রীবাহী বিমানের উড্ডয়নও বিলম্বিত হয়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা ক্যাপিটাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোর্হে মেসির শেষকৃত্যের দৃশ্য ধারণের উদ্দেশ্যে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ড্রোন ওড়ান ‘লা নাসিওন+’ (LN+) নিউজ টিমের এক সদস্য। নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি যাত্রীবাহী বিমানের উড্ডয়ন স্থগিত রাখতে হয়।

বিমানবন্দর নিরাপত্তা পুলিশ (পিএসএ) দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রোন পরিচালনাকারী ওই সংবাদকর্মীকে আটক করে। এ সময় তার ব্যবহৃত ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জামও জব্দ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেসির পরিবারের পক্ষ থেকে আগে থেকেই শেষ বিদায়ের ব্যক্তিগত মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছিল। বিশেষ করে ‘এল প্রাডো’ প্রাইভেট সিমেট্রি এলাকায় ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা ছিল।

‘লা ক্যাপিটাল’ জানিয়েছে, রোববার সকাল থেকেই ‘LN+’, ‘TN’ ও ‘C5N’-এর মতো কয়েকটি সংবাদমাধ্যমের ড্রোন ওই এলাকার আকাশে দেখা যায়। এতে শোকাহত পরিবারের ব্যক্তিগত মুহূর্ত ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তা ফে প্রাদেশিক সরকার ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। পরে আনুষ্ঠানিকভাবে ওই এলাকায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সংবাদমাধ্যমের দায়িত্বশীলতা ও ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

ইয়াসিনের জানাজা শেষে আবারও মহাসড়কে ববি শিক্ষার্থীরা

ইয়াসিনের জানাজা শেষে আবারও মহাসড়কে ববি শিক্ষার্থীরা

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App